আন্তর্জাতিক ডেস্কঃ হাদি হত্যা মামলা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িয়েপশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরমন্তব্যের প্রেক্ষিতে এবার কলকাতাতেও অভিযোগ দায়ের।
বৃহস্পতিবার (৫ জুন) কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ড. চন্দ্রচূড় গোস্বামী।
দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অভিযোগ মমতার বিরুদ্ধে। দেশদ্রোহের অভিযোগ তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।
এর আগে এই একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছিল। বুধবার ওই অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জী।































