দেশবার্তা ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরিবর্তে নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি অ্যাডহককমিটি গঠন করা হয়েছে।
তামিম ইকবাল এছাড়াঅ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন— ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্মাহানি, তানজিম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসর, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাসনা ইমাম।































