জাতীয়

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
জাতীয়

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

by Desh Barta News
সেপ্টেম্বর ১২, ২০২৬
0

দেশবার্তা ঢাকাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও রাষ্ট্র গঠনে সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ নেবে সরকার। তাই দেশ গঠনে...

Read moreDetails
৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ১২, ২০২৬
বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে

বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে

সেপ্টেম্বর ১১, ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ১০, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

    ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    দেশের রিজার্ভ বাড়ল

    দেশের রিজার্ভ বাড়ল

    ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

    ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

    ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    বাজারে মাছ-মাংসের দাম অপরিবর্তিত, চালের দামে আগুন

    বাজারে মাছ-মাংসের দাম অপরিবর্তিত, চালের দামে আগুন

    ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

    ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

    কমছে সুদহার, টাকার অভাব নেই: কেন ঋ’ণ নিতে চাইছেন না উদ্যোক্তারা?

    কমছে সুদহার, টাকার অভাব নেই: কেন ঋ’ণ নিতে চাইছেন না উদ্যোক্তারা?

    বঙ্গোপসাগরে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২

    বঙ্গোপসাগরে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২

  • আন্তর্জাতিক
    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর

    স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর

    ভোট টানতে ট্রাম্পের চমক, ভোটার প্রতি ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা

    ভোট টানতে ট্রাম্পের চমক, ভোটার প্রতি ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা

    বাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ

    বাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

    শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

    ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আসল কারণ কী

    ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আসল কারণ কী

    হরমুজ প্রণালি নিয়ে ইরানের সতর্ক বার্তা

    হরমুজ প্রণালি নিয়ে ইরানের সতর্ক বার্তা

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

বিএনপির সঙ্গে মান্নার নাগরিক ঐক্যের বিচ্ছেদ

by Desh Barta News
জানুয়ারি ২২, ২০২৬
ক্যাটাগরি: টপ নিউজ, রাজনীতি
0
বিএনপির সঙ্গে মান্নার নাগরিক ঐক্যের বিচ্ছেদ
497
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ঢাকা: শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিচ্ছেদ হলো মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের। দলটি বলছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় তারা এককভাবে দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে ১১টি আসনে নির্বাচন করবে। দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে নাগরিক ঐক্যের সঙ্গে বিএনপির বিচ্ছেদের ঘটনা ঘটল।

‘বদলে দাও বাংলাদেশ’- এই স্লোগান সামনে রেখে নাগরিক ঐক্য নির্বাচনে নামছে।

মাহমুদুর রহমান মান্না ছাড়া নাগরিক ঐক্যের আরও নয়জন নেতা প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে রংপুর-৫ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আনোয়ার, জামালপুর-৪ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হাসান, পাবনা-৪ আসনে অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু। এ ছাড়া চট্টগ্রাম-৯ আসনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার, চাঁদপুর-২ আসনে এনামুল হক, কুড়িগ্রাম-২ আসনে মেজর (অব.) আব্দুস সালাম, রাজশাহী-২ আসনে মোহাম্মদ সামছুল আলম ও লক্ষ্মীপুর-২ আসনে মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মাহমুদুর রহমান মান্না ও তাঁর দল নাগরিক ঐক্যের এককভাবে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের প্রায় এক যুগের সখ্য ও রাজনৈতিক পথচলার আপাত সমাপ্ত হলো। কেন এমনটি হলো, এ ব্যাপারে বিএনপির কেউ মুখ খুলছেন না।

মাহমুদুর রহমান আজ বুধবার বলেন, ‘বিএনপি আমাকে বগুড়া-২ আসনে আনুষ্ঠানিক সমর্থন দিল, আবার তাদের একজন প্রার্থীও দিল। পরে ঋণখেলাপি, হাবিজাবি নানান কথা বলা হলেও ঠিক কী কারণে এটি করেছে আমি জানি না।’

গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ জন নেতার নাম উল্লেখ করে তাঁদের সঙ্গে আসন সমঝোতার কথা জানিয়েছিলেন। ওই তালিকায় বগুড়া-২ আসনে মাহমুদুর রহমানের নামও ছিল। কিন্তু পরে বিএনপি এ আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে ‘ধানের শীষ’ প্রতীক দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে মাহমুদুর রহমান ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দেন। সেখানেও বিএনপি এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী করে। দুজনেই বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন।

এ দিকে মাহমুদুর রহমানও ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রার্থী রয়েছেন। গত সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে নাগরিক ঐক্য এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার এবং দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।

‘আগে রাজনীতি, পরে মন্ত্রিত্ব’

গত শুক্রবার রাতে বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর এনজিওগ্রাম হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। এর মধ্যে তাঁকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান।

মাহমুদুর রহমান জানান, ‘আমার এনজিওগ্রাম হওয়ার আগে একজন সাংবাদিক এসে বলেন যে, আমি যেহেতু অসুস্থ নির্বাচন না করাই ভালো হবে। বিএনপির চেয়ারম্যান আমাকে মন্ত্রী বানাবেন। এতে রাজি থাকলে তিনি আমাকে দেখতে আসবেন।’

মান্না জানান, ওই সাংবাদিক পরে আরও একবার তাঁকে ফোন করে মতামত জানতে চান। তখন তিনি নির্বাচন না করে মন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে তিনি বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতাকে এই বিষয়টি জানান। বিএনপির ওই নেতা প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেন। পরে বিএনপির ওই নেতার কাছেও তিনি ওই প্রস্তাবে সম্মত নন বলে জানিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজি হননি।

মান্না গতকাল মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় মুগ্ধ মঞ্চে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব। কিন্তু নির্বাচন ছাড়ব না।’

সেখানে মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রসঙ্গে মান্না বলেন, ‘আমাকে কেউ কেউ বলেছিল আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কী। মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করা বন্ধ করে দেব কেন? এটাতো সদকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে।’

২০১৩ সালের পর থেকে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মে মাহমুদুর রহমানের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা দৃশ্যমান হয়। এর পর ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল নাগরিক ঐক্য। সে নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে দলটি পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, যার একটি ছিল বগুড়া-২। পরে ২০২২ সালের আগস্টে জেএসডি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ছয়টি দল মিলে গঠিত হয় ‘গণতন্ত্র মঞ্চ’। এই জোটকে সঙ্গে রেখেই বিগত দিনে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেয় বিএনপি। সে সময়কার সমমনা মিত্র দলগুলোকে মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও সর্বশেষ আসন সমঝোতায় নাগরিক ঐক্যের সেই প্রত্যাশা পূরণ হয়নি। একইভাবে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডিও আসন সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়।

Share199Tweet124
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News