দেশবার্তা ডেস্কঃ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার।
সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন গোর। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরো জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরো বাড়ানোর অনুরোধ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনদিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর।































