জাতীয়

আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের আশ্রয়স্থল: প্রধানমন্ত্রী
জাতীয়

আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের আশ্রয়স্থল: প্রধানমন্ত্রী

by Desh Barta News
এপ্রিল ২০, ২০২৬
0

বগুড়া প্রতিনিধিঃ আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মানুষের মধ্যে এমন বিশ্বাস...

Read moreDetails
চলতি সপ্তাহে জ্বালানি নিয়ে আসছে আরও পাঁচ জাহাজ

চলতি সপ্তাহে জ্বালানি নিয়ে আসছে আরও পাঁচ জাহাজ

এপ্রিল ২০, ২০২৬
দেশজুড়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলো বগুড়া

পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলো বগুড়া

এপ্রিল ২০, ২০২৬
গরমের আগেই লোডশেডিং, গ্রামেই ভোগান্তি বেশি

গরমের আগেই লোডশেডিং, গ্রামেই ভোগান্তি বেশি

এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    চলতি সপ্তাহে জ্বালানি নিয়ে আসছে আরও পাঁচ জাহাজ

    চলতি সপ্তাহে জ্বালানি নিয়ে আসছে আরও পাঁচ জাহাজ

    দেশে শীর্ষ ২০ ঋণ খেলাপি কারা?

    দেশে শীর্ষ ২০ ঋণ খেলাপি কারা?

    দেশে তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি বিভাগ

    দেশে তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি বিভাগ

    অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

    অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

    তেলের অবৈধ মজুত সংকটে দেশ

    তেলের অবৈধ মজুত সংকটে দেশ

    দেশের ভেতরে-বাইরে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

    দেশের ভেতরে-বাইরে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

    বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

    বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

    যমুনা সেতুতে একদিনে ৩ কোটি আদায়

    যমুনা সেতুতে একদিনে ৩ কোটি আদায়

    বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে

    বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে

  • আন্তর্জাতিক
    আলোচনায় উপস্থিত থাকবে ইরান: পাকিস্তান

    আলোচনায় উপস্থিত থাকবে ইরান: পাকিস্তান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

    ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা তিনিই জানেন: হোয়াইট হাউস

    ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা তিনিই জানেন: হোয়াইট হাউস

    রাতেই বিলীন হবে এক আস্ত সভ্যতা: ট্রাম্প

    রাতেই বিলীন হবে এক আস্ত সভ্যতা: ট্রাম্প

    হরমুজ নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় এশিয়ার কিছু দেশ

    হরমুজ নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় এশিয়ার কিছু দেশ

    ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

    ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

    নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

    নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

    ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী

    ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী

    চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত

    চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

    ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জন চিকিৎসক নিয়োগ

    ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জন চিকিৎসক নিয়োগ

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

২৬ ফেব্রুয়ারি সবার চোখ সংসদ অধিবেশনে

by Desh Barta News
ফেব্রুয়ারি ২১, ২০২৬
ক্যাটাগরি: জাতীয়, টপ নিউজ
0
২৬ ফেব্রুয়ারি সবার চোখ সংসদ অধিবেশনে
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ঢাকা: সবকিছু ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে যাত্রা শুরু করতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ। ওইদিন থেকে শুরু হবে প্রথম অধিবেশন। সংসদ সচিবালয় জানিয়েছে, রমজান মাস হওয়ায় প্রাথমিকভাবে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরু হতে পারে। এরই মধ্যে প্রথম অধিবেশন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ অধিবেশনে সমাধান করতে হবে অনেক ইস্যুর। বিশেষ করে জুলাই জাতীয় সনদ, উচ্চকক্ষ ইত্যাদি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট ভূমিধস বিজয় লাভ করে। আর সংসদীয় ইতিহাসে রেকর্ডসংখ্যক আসন পেয়ে বিরোধী দলে জায়গা করে নিয়েছে জামায়াত। তাই শুরু হতে যাওয়া নতুন সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দুজই নতুন। এর বাইরে অনেক নতুন মুখ ও দল সংসদে তাদের ভূমিকা পালন করবে।

অনেক ধরনের ব্যতিক্রম বৈশিষ্ট্য নিয়ে শুরু হতে যাচ্ছে এই সংসদ। তাই দেশের সবার দৃষ্টি এখন রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত লুই আই কানের এই স্থাপত্যর দিকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ মাস ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার। এ সময়ের মধ্যে সংসদ অধিবেশন বন্ধ ছিল। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নতুন এক রাজনৈতিক সমীকরণে গঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর এখন সবার চোখ সংসদের প্রথম অধিবেশনের দিকে।

পবিত্র রমজান মাসের মধ্যেই শুরু হতে যাওয়া এই অধিবেশন নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি দেশিবিদেশি পর্যবেক্ষকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সংসদ সচিবালয় নিশ্চিত করেছে যে, সংবিধানের ৭২(২) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে এই অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের পর নতুন সংসদের প্রথম বৈঠকেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর পর দলটি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসতে যাচ্ছে।

এই সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা নির্বাচনে ৬৮টি আসনে জয়লাভ করেছে। তারা জানান, সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রমে অংশ নিলেও, ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে শপথ গ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক ও অসন্তোষ অধিবেশনের আলোচনায় প্রাধান্য পেতে পারে। ইতোমধ্যেই নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরা কাজ শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অপরাধ ও দুর্নীতি দমনে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে, আগামী ২৬ ফেব্রুয়ারির এই অধিবেশনটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারের অধিবেশনের শুরুটাও হবে ব্যতিক্রমী পদ্ধতিতে। সাধারণত আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুর হয়। এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ পরিচালনার জন্য একটি প্যানেল গঠন করা হয়। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার মামলায় কারাগারে আটক রয়েছেন। তাই এ দুজনের কেউই সংসদের প্রথম অধিবেশন শুরু করতে পারছেন না। এই সমস্যা সমাধানে গত কয়েকদিন সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তারা বেশ কয়েকটি দেশের ‘নজির’ বিশ্লেষণ করেন।

সেসব থেকে তারা একটি আলাদা রুল তৈরি করেছেন। সে অনুযায়ী সংসদ নেতা হিসেবে তারেক রহমান দলের সিনিয়র একজন এমপির নাম প্রস্তাব করবেন স্পিকারের আসনে বসার জন্য। তারপর তিনি ওই আসনে গিয়ে বসবেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নাম প্রস্তাব আহ্বান করে পরে কণ্ঠভোটে তা পাস হবে। এরপরই নতুন তৈরি করা ওই রুল এমপিদের হ্যাঁ, না ভোটে দিয়ে পাস করাতে হবে। এরপরই অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হবে।

এ সময়ের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসে সংসদ অধিবেশন পরিচালনা শুরু করবেন। এদিকে এরই মধ্যে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৫ ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান। দলটির কয়েক নেতা প্রথমবারের মতো সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।

সংসদ সচিবালয় জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ২৯৬ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে অবস্থিত শপথ কক্ষে শপথ পাঠ করান। প্রসঙ্গত, সাধারণত সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে।

এই ব্যবস্থার মূল কাজ হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখে।

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News