দেশবার্তা ঢাকাঃ ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (৬ জুন)রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যেখানে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।
সবাইকে সর্তক করে তিনি বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে জরিমানা করা হবে।
এ ছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ ভাগ বাকি ৫০ ভাগ দায়িত্ব সিটি করপোরেশনের। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।































