আন্তর্জাতিক ডেস্ক: ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এ ছাড়া ইসরায়েল লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। বর্তমানে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা চলতেই রয়েছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।































