জাতীয়

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

by Desh Barta News
অক্টোবর ২৬, ২০২৬
0

দেশবার্তা ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর)...

Read moreDetails
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

অক্টোবর ২৫, ২০২৬
ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

অক্টোবর ২৫, ২০২৬
হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ২৫, ২০২৬
লং মার্চ নয়, আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

লং মার্চ নয়, আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

অক্টোবর ২৫, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    নিত্যপণ্যের বাজারে আগুন

    নিত্যপণ্যের বাজারে আগুন

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

  • আন্তর্জাতিক
    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

    সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

সারাদেশে মব সহিংসতায় ৩৪ মাসে নিহত ৮৬৮

by Desh Barta News
অক্টোবর ২৩, ২০২৬
ক্যাটাগরি: অপরাধ, জাতীয়, জেলার খবর, টপ নিউজ, দেশজুড়ে
0
সারাদেশে মব সহিংসতায় ৩৪ মাসে নিহত ৮৬৮
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ডেস্কঃ পরাধের অভিযোগ উঠলেই কাউকে ঘিরে ধরছে একদল মানুষ। শুরু হচ্ছে মারধর, অনেক ক্ষেত্রে তা গড়াচ্ছে হত্যাকাণ্ডে। চুরি, ধর্ম অবমাননা কিংবা সন্দেহের বশে দলবদ্ধ হামলার শিকার হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। 

মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মব সহিংসতার এক হাজার ১৩৪টি ঘটনায় নিহত হয়েছেন ৮৬৮ জন, আহত ৮৬১ জন। তবে পুলিশ সদর দপ্তরের হিসাবে, চলতি বছরের প্রথম ৯ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মব সহিংসতার ঘটনা ও প্রাণহানি কমেছে। পরিসংখ্যানের এই পার্থক্যের মধ্যেও একের পর এক হত্যাকাণ্ড, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়াচ্ছে।

এমএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মব সহিংসতার ১৬৯টি ঘটনায় ১৪৬ জন নিহত ও ১২৬ জন আহত হন। ২০২৫ সালে ৪২৮টি ঘটনায় নিহত হন ৪৪৬ জন, আহত ১৬০ জন। চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত ৫৩৭টি ঘটনায় নিহত হয়েছেন ২৫৬ জন, আহত ৫৭৫ জন। সব মিলিয়ে এ সময় নিহত ও আহতের সংখ্যা এক হাজার ৭২৯।

অন্যদিকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহত হয়েছেন ৩৫৫ জন। এর মধ্যে ২০২৫ সালে নিহত হন ১৬৮ জন ও আহত হন ২৪৮ জন। চলতি বছরের প্রথম ৯ মাসে ৩৯৮টি ঘটনায় নিহত হয়েছেন ১৮৭ জন, আহত ৪০১ জন।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মব সহিংসতায় ১৭১ জন নিহত হয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১৯৮ এবং ২০২৪ সালে ১২৮।

শিশু হাসপাতালে পিটিয়ে হত্যার অভিযোগ: সর্বশেষ বুধবার রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, আলম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর মস্তিষ্কে স্ট্রোকের সমস্যাও ছিল বলে পরিবার জানিয়েছে।

শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করার সময় আলমকে শিশু চোর সন্দেহে মারধর করা হয়। এক পর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে পেটানো হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি রাজধানীর রূপনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

এর আগে ১৩ অক্টোবর সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দুই দফায় পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। প্রথম দফায় মারধরের পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে একদল লোক হাসপাতালে ঢুকে তাঁকে নিয়ে গিয়ে আবারও মারধর করে বলে অভিযোগ রয়েছে।

গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে তাইজুল সরদার (২২) নামের এক যুবকও পিটুনিতে নিহত হন। তিনি সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার রুস্তম আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলা ও পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের হিসাবে কমেছে ঘটনা: পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মব সহিংসতার ১০৭টি ঘটনায় ৬৩ জন নিহত ও ৮২ জন আহত হন। ২০২৬ সালের একই সময় ৬৩টি ঘটনায় নিহত হন ৪০ জন এবং আহত হন ৬৫ জন। অর্থাৎ পুলিশের হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রাণহানি কমেছে ২৩ জন।

গত মঙ্গলবার প্রকাশিত তুলনামূলক চিত্রে এ তথ্য জানানো হয়। পুলিশের হিসাবে ২০২৫ সালের মার্চে সর্বাধিক ২৯টি ঘটনা ঘটে। ওই বছরের সেপ্টেম্বরে ১৮টি ঘটনায় নিহত হন ১৩ জন। চলতি বছরের প্রথম ৯ মাসে আগস্টে সর্বাধিক ১১টি ঘটনা ঘটে; এতে নিহত হন আটজন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগের তুলনায় মব সহিংসতা কমেছে। যেকোনো ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় এ ধরনের ঘটনার সংখ্যা কমে আসছে।

‘আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই’: পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মব সহিংসতার অনেক মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এসব ঘটনায় অনেক মানুষ জড়িত থাকায় তদন্তে জটিলতা তৈরি হয়। অপরাধ বিশ্লেষকদের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, প্রশাসনের দায়িত্ব পালনে গাফিলতির কারণে মব সহিংসতা বাড়ছে। কারো বিরুদ্ধে ধর্ম অবমাননা বা অন্য কোনো অপরাধের অভিযোগ উঠলেও তাঁকে গণপিটুনি দেওয়া কিংবা হত্যা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের বিচার করার দায়িত্ব আদালত ও আইনানুগ কর্তৃপক্ষের।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলেও তা আইন নিজের হাতে তুলে নেওয়ার অজুহাত হতে পারে না। গুজব ও উসকানি প্রতিরোধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির জীবন, নিরাপত্তা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে হবে।

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News