জাতীয়

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয়

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

by Desh Barta News
অক্টোবর ২৬, ২০২৬
0

দেশবার্তা ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর)...

Read moreDetails
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

অক্টোবর ২৫, ২০২৬
ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

অক্টোবর ২৫, ২০২৬
হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ২৫, ২০২৬
লং মার্চ নয়, আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

লং মার্চ নয়, আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

অক্টোবর ২৫, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    নিত্যপণ্যের বাজারে আগুন

    নিত্যপণ্যের বাজারে আগুন

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

  • আন্তর্জাতিক
    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

    সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবে ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর

by Desh Barta News
অক্টোবর ২১, ২০২৬
ক্যাটাগরি: অপরাধ, টপ নিউজ, রাজধানী
0
ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ডেস্কঃ পুলিশের দায়িত্ব অপরাধ দমন, মাদক নির্মূল ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ সেই পুলিশ বাহিনীরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলার অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ অবস্থিত অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

উদ্ধার করা হয়েছে আইস, ইয়াবা, গাঁজা, কুশ, মদ, বিয়ার ও সিসাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরের অন্য একটি শাখায় সংযুক্ত করা হয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন অভিযোগ ওঠায় বাহিনীর জবাবদিহি, তদারকি ও দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা করা পুলিশের দায়িত্বের অংশ। ফলে যাদের দায়িত্ব সমাজকে মাদক ও অপরাধের বিস্তার থেকে রক্ষা করা, তাদেরই একজনের বাড়িতে এমন কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। 

ডিবি সূত্রে জানা গেছে, ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ আবদুল্লাহ আল জহিরের একটি প্লট রয়েছে। সেখানে নির্মিত আড়াইতলা ভবনের পাঁচটি কক্ষ অনলাইন আবাসন ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। অনলাইনে কক্ষ বুকিং করে দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা সেখানে আসতেন।

পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এসব তথ্যের ভিত্তিতে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলা অভিযানে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়। কয়েকটি গাড়িও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবির মাধ্যমে কক্ষ ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন পার্টির আয়োজন করা হতো। এসব আয়োজন থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ বাড়ির মালিক আবদুল্লাহ আল জহির ও তার স্টাফরা পেতেন। বাড়িটির কার্যক্রম পরিচালনায় একজন হোস্ট ও একজন কো-হোস্ট যুক্ত ছিলেন। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়ায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মদ, বিয়ার, সিসা ও সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের অন্য একটি শাখায় সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাড়িতে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন আবদুল্লাহ আল জহির। গণমাধ্যমকে তিনি বলেন, গত সোমবার একটি জন্মদিনের অনুষ্ঠানের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়া নেওয়ার সময় ভাড়াটিয়াদের বাড়ি ব্যবহারের নিয়মাবলি জানিয়ে দেওয়া হয়। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। তার দাবি, বাড়িটি ভাড়া নেওয়া ব্যক্তিরা নিয়ম ভঙ্গ করেছেন। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক ও মাদক উদ্ধারের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল ডা. শফিকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তিনি এ ইস্যুতে সম্প্রতি এক পোস্টে লেখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।’

তিনি আরও লেখেন, ‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।’

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News