নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মিরপুর-১ নাম্বারে প্রায় পাঁচ দশকের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গতকাল মধ্যরাতে ভাঙচুর ও দখল ভাজি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে।
বিতর্কিত এই কর্মকাণ্ডের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দেশে ও বিদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই জমি সংক্রান্ত ইজারা নিয়ে বিরোধ অনেক দিন ধরে চলে আসছিল বিগত আওয়ামী সরকারের সময়ে এই জমি দখল করার চেষ্টা করা হয়েছিল কয়েকবার কিন্তু পেরে ওঠেনি তবে সেই কাজটি সফল করলেন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা।
ভাঙচুরের ঘটনায় পিছনে থেকে ও সামনে নেতৃত্বে দিয়েছেন এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা আর এই ঘটনা সম্পূর্ণ অবগত ছিল শাহ আলী থানা পুলিশ।
সমিতির নামে সাইনবোর্ড লাগিয়ে জমি দখল ও সন্ত্রাসী কায়দায় ভাঙচুরের ঘটনার মূল হোতা ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ও বিএনপি’র সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এই ঘটনায় জনবল সাপ্লাই দেন মোস্তফা জগলুল পাশা পাঁপেল আর ফেরদৌসী আহমেদ মিষ্টি দুজনেই পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন।এই দুই-জনের অন্যতম সহযোগী আবু হানিফের নেতৃত্বে পুরো ঘটনাটি পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা লেলিন, রাসেল, হাফিজ’সহ আরো অনেকে এরা সবাই পাপেলের অন্যতম সহযোগী, এর মধ্যে শাহ আলী থানার বর্তমান ওসি পাপেলের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় সকলের সম্মিলিতভাবে এই ঘটনাটি পরিচালিত হয়।
নাম প্রকাশের অনিচ্ছুক রাড্ডা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, তাড়া হামলাকারী সম্পর্কে নিশ্চিত হয়ে
মোস্তফা জগলুল পাশা পাপেলের নাম উল্লেখ করে মামলা করতে চাইলেও থানা থেকে শুধু বিএনপি নেতা আবু হানিফের নাম আরো অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ করে মামলা করার পরামর্শ দেন শাহ আলী থানা পুলিশ।
ওসি বলেন তদন্ত করে তাদের নামে মামলা নেয়া হবে করেছে ও তাই ঘটনা নিয়ে রাড্ডা কর্তৃপক্ষ খুব বিস্মিত হয়েছেন এবং তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিষ্ঠানটির দাবি, লুট হওয়া ও ধ্বংসযজ্ঞে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা এর মধ্যে একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, ওষুধ, টিকা, নগদ অর্থ, কম্পিউটার, ল্যাবরেটরি সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
ঘটনাটি নিয়ে সবচেয়ে বড় গুরুতর অভিযোগ হচ্ছে হামলাকারীদের পরিচয় ও সম্ভাব্য রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে। ৫ই আগষ্টের পট পরিবর্তনের পর থেকে পাপেল দারুস সালাম, শাহ আলী ও গাবতলী এলাকায় তার বাহিনী দিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ফুটপাত দখল,জুট ব্যবসা, বিভিন্ন আড়ত দখল,জমি দখল ও বালুর ব্যবসা দখল সহ বিভিন্ন অপকর্মের প্রমাণ পাওয়া যায়।
কয়েকদিন আগে দেশে স্বনামধন্য একটি পত্রিকার তদন্ত প্রতিবেদনে মিরপুরের চাঁদাবাজির তালিকায় এই পাপেল এর নাম উঠে আসে।
অভিযোগ আছে পাপেলের আছে শতাধিক ক্যাডার বাহিনী তার সেকেন্ড ইন কমান্ড ছাত্রদল নেতা শ্যামল আহাম্মেদ রাসেল, আবু হানিফ ,কুদ্দুসুর রহমান বিপ্লব, জিন্নাহ, দিপু ,লেলিন,খলিল সহ অনেকে। তাদের অপকর্মে অতিষ্ঠ অত্র এলাকার সাধারণ মানুষ।
এই বিষয়ে জানতে মোস্তফা জগলুল পাশা পাপেলের মোবাইলে একাধিকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এই দিকে রাড্ডা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃসেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান কার্যক্রম চালিয়ে আসছিল। সরকারি স্বাস্থ্য-সেবা সংক্রান্ত নথিতেও মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের অস্তিত্ব তালিকাভুক্ত রয়েছে।
এই ঘটনায় চরম আতঙ্কের মধ্যে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাড্ডা কর্তৃপক্ষ, তারা বলেন যারা এ ঘটনার সাথে জড়িত অথবা ইন্ধন দাতা তাদের সকলের সঠিক বিচার কি হবে।
রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জড়িতরা যে বা যারাই হোক সুস্থ তদন্তের মাধ্যমে সকলকে আইনের আওতায় আনা হবে।
ঘটনায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি বা কোনো সংসদ সদস্যের ইন্ধন থাকার অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের অবস্থান স্পষ্ট—কোনো দল বা মত দেখা হবে না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। কোনো ধরনের দখল, বেআইনি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কেউ করতে পারবে না। যারা এসব করবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
এই ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না জানিয়ে ঢাকার পুলিশপ্রধান বলেছেন, কোনো দল বা মত দেখা হবে না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। যারা এসব করবে, তাদের আইনের আওতায় আনা হবে।































