জাতীয়

বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে
জাতীয়

বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে

by Desh Barta News
সেপ্টেম্বর ১১, ২০২৬
0

দেশবার্তা ডেস্কঃ প্রায় দুই বছর ধরে বন্ধ বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন। তবে দীর্ঘ এই অচলাবস্থা কাটিয়ে ট্রেনগুলো আবার চালুর বিষয়ে...

Read moreDetails
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ১০, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর

সেপ্টেম্বর ১০, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

সেপ্টেম্বর ৯, ২০২৬
জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    দেশের রিজার্ভ বাড়ল

    দেশের রিজার্ভ বাড়ল

    ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

    ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

    ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    বাজারে মাছ-মাংসের দাম অপরিবর্তিত, চালের দামে আগুন

    বাজারে মাছ-মাংসের দাম অপরিবর্তিত, চালের দামে আগুন

    ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

    ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

    কমছে সুদহার, টাকার অভাব নেই: কেন ঋ’ণ নিতে চাইছেন না উদ্যোক্তারা?

    কমছে সুদহার, টাকার অভাব নেই: কেন ঋ’ণ নিতে চাইছেন না উদ্যোক্তারা?

    বঙ্গোপসাগরে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২

    বঙ্গোপসাগরে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২

    সবজি মাছ মাংস ডিম চালের দাম চড়া

    সবজি মাছ মাংস ডিম চালের দাম চড়া

  • আন্তর্জাতিক
    স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর

    স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর

    ভোট টানতে ট্রাম্পের চমক, ভোটার প্রতি ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা

    ভোট টানতে ট্রাম্পের চমক, ভোটার প্রতি ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা

    বাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ

    বাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প

    শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

    শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

    ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আসল কারণ কী

    ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের আসল কারণ কী

    হরমুজ প্রণালি নিয়ে ইরানের সতর্ক বার্তা

    হরমুজ প্রণালি নিয়ে ইরানের সতর্ক বার্তা

    ইকুয়েডরের মাদকচক্রের নৌযান ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্র

    ইকুয়েডরের মাদকচক্রের নৌযান ডুবিয়ে দিল যুক্তরাষ্ট্র

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

দেশে সার নিয়ে ‘সংকট’ কতটা গভীর?

by Desh Barta News
সেপ্টেম্বর ২, ২০২৬
ক্যাটাগরি: কৃষি ও প্রকৃতি, জাতীয়, জেলার খবর, টপ নিউজ, দেশজুড়ে
0
দেশে সার নিয়ে ‘সংকট’ কতটা গভীর?
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ডেস্কঃ আমন মৌসুম সামনে রেখে যখন কৃষকের সারের চাহিদা বাড়ছে, তখন দেশজুড়ে অতি প্রয়োজনীয় এই কৃষি পণ্য নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে। চাহিদা মতো সার না পেয়ে কুড়িগ্রামে একটি ডিলার গোডাউন ভেঙে সার লুটপাট করার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছিল।

অনেক কৃষকের অভিযোগ, সার থাকার পরও কৃত্রিম সংকট দেখাচ্ছে ডিলাররা। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে খুচরা দোকান থেকে সার কিনতে হচ্ছে তাদের।

সরকারি গুদামে সার আছে। নতুন বরাদ্দও দেওয়া হচ্ছে। বিদেশ থেকে লাখ লাখ টন সার আমদানির প্রক্রিয়াও চলছে। অথচ দেশের বিভিন্ন এলাকায় কৃষক সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজন মতো সার পাচ্ছেন না। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে এক বস্তা, কোথাও সরকারি ডিলারের দোকানে ‘সার নেই’ শুনে একই সার খোলাবাজারে কিনতে হচ্ছে বস্তাপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি দামে। সংকট এতটাই প্রকট হয়েছিল যে, গত ২৩ আগস্ট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে যান কৃষকেরা। পরে অবশ্য কিছু সার ফেরতও দেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে যদি সত্যিই পর্যাপ্ত সার থাকে, তাহলে কৃষকের হাতে পর্যাপ্ত সার পৌঁছাচ্ছে না কেন? কৃষি মন্ত্রণালয়ের ৩১ আগস্টের হিসাব অনুযায়ী দেশে চার ধরনের সারের মোট মজুত আছে— ১২ লাখ ৮৬১ মেট্রিক টন। এর মধ্যে ইউরিয়া ৪ লাখ ১৩৭ টন, টিএসপি ৩ লাখ ৬৫৯ টন, ডিএপি ৩ লাখ ৬৮৫ টন এবং এমওপি ১ লাখ ৩৮ হাজার টন। তারপরও রাজশাহী, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও ঝিনাইদহসহ বিভিন্ন এলাকায় সার না পাওয়া বা বেশি দামে কেনার অভিযোগ রয়েছে। অন্তত ১০ জেলার কৃষকদের এমন অভিযোগ গণমাধ্যমে এসেছে।

জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে মোট সারের চাহিদা ধরা হয়েছে প্রায় ১৩ লাখ ২১ হাজার টন। কিন্তু সার সংকট নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সংকটের হিসাব শুধু জাতীয় মজুত দিয়ে করলে বাস্তব চিত্র পাওয়া যায় না। কোনও জেলায় ইউরিয়া উদ্বৃত্ত থাকতে পারে, অথচ অন্য জেলায় টিএসপির ঘাটতি থাকতে পারে। আবার সরকারি গুদামে সার থাকলেও ডিলার সেটি সময়মতো না তুললে কৃষকের কাছে সেই মজুতের কার্যত কোনও মূল্য থাকে না। সরকারের পক্ষ থেকেও মাঠপর্যায়ের সমস্যার কথা অস্বীকার করা হচ্ছে না।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, কয়েকটি এলাকায় যে সমস্যা দেখা দিয়েছিল, সেটি সামগ্রিক সারের ঘাটতি নয়। মূল সমস্যা ছিল বিতরণ পর্যায়ে। তিনি বলেন, ‘‘সারের কোনও সংকট নেই। বিতরণ পর্যায়ে দুই-একটি জায়গায় সমস্যা হয়েছিল। আমরা আশা করছি, সেটাও ঠিক হয়ে যাবে।’’

গত সপ্তাহে কয়েকটি এলাকায় কৃষকের সার না পাওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেনার অভিযোগ সামনে আসার পর সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

এর আগে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ শনিবার (২৯ আগস্ট) ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, ‘‘দেশে সারের কোনও সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। বেশি টাকা দিলে যেসব খুচরা বিক্রেতা সার সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

সরকারের ভাষ্য অনুযায়ী, বর্তমান সমস্যার কেন্দ্রবিন্দু তাই মজুত নয়। বিতরণ, তদারকি এবং স্থানীয় চাহিদার সঙ্গে বরাদ্দের অসামঞ্জস্যতা।

সেপ্টেম্বরের সার আগস্টেই তুলতে নির্দেশ

পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বরের বরাদ্দ আগাম উত্তোলনের সুযোগ দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা শাখার উপসচিব মাকছুদুল ইসলামের সই করা ২৩ আগস্টের চিঠিতে বলা হয়, আগস্টের বরাদ্দকৃত সার অধিকাংশ জেলায় উত্তোলন হয়ে যাওয়ায় সেপ্টেম্বরের বরাদ্দ সার ২৫ আগস্ট থেকেই উত্তোলন করা যাবে। শুধুমাত্র এই সেপ্টেম্বর মাসের জন্যই নতুন করে ২ লাখ ২৬ হাজার টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, কোনও কোনও ডিলার নির্ধারিত সময়ে বরাদ্দের সার তুলছেন না। কোথাও অনুমোদিত এলাকার বাইরে সার সরিয়ে নেওয়া, গোপনে খুচরা বাজারে বিক্রি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগও রয়েছে। যে কারণে অন্তত পাঁচটি ডিলারশিপ লাইসেন্স স্থগিত এবং প্রায় ২৫ জন ডিলারকে জরিমানা করার কথাও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

রাজশাহীতে মজুত আছে, কিন্তু বরাদ্দে চাপ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মো. ওছমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘রাজশাহীর সরকারি গুদামে পর্যাপ্ত সার রয়েছে। তবে কৃষকের প্রকৃত চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ায় ডিলার পর্যায়ে চাপ তৈরি হচ্ছে।’’ তার মতে, চাহিদার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি যেসব এলাকায় সংকট বেশি, সেখানে দ্রুত উপ-বরাদ্দ দেওয়ার ব্যবস্থা প্রয়োজন।

বিএফএ রাজশাহী জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন, ‘‘ডিলারেরা সরকারি বরাদ্দ অনুযায়ী সার তুলে নির্ধারিত মূল্যে বিক্রি করছেন। কোনও ডিলার অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। তবে একজনের দায় পুরো ডিলার সমাজের ওপর চাপানোও যৌক্তিক নয়।’’

সংগঠনটির কোষাধ্যক্ষ আব্দুল গণির মতে, আগামী আলু ও পেঁয়াজ মৌসুম সামনে রেখে অনেক কৃষক প্রয়োজনের আগেই সার মজুত করার চেষ্টা করছেন। এতেও স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়ছে।

অপরদিকে নির্বাহী সদস্য লাল মোহাম্মদ সরদার আরেকটি হিসাবের ঘাটতির কথা তুলেছেন। তার বক্তব্য, রাজশাহীতে প্রায় ১৪ হাজার হেক্টর পুকুরে মাছ চাষ হলেও এসব পুকুরে প্রয়োজনীয় সারের চাহিদা বরাদ্দ নির্ধারণের সময় যথাযথভাবে বিবেচিত হচ্ছে না।

সাতক্ষীরায় উল্টো চিত্র

দেশের সব অঞ্চলে পরিস্থিতি অবশ্য এক নয়। সাতক্ষীরার বড় বাজারের কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, তার এলাকায় বর্তমানে সারের সংকট নেই। চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘‘আমন মৌসুমে চাহিদা তুলনামূলক কম। দিনে সব ধরনের সার মিলিয়ে ১২ থেকে ১৪ বস্তা বিক্রি হয়। বোরো মৌসুমে বিক্রি অনেক বেশি থাকে।’’ তার মতে, জলাবদ্ধতার কারণে এলাকায় ধান আবাদ কমেছে এবং অধিকাংশ জমি ঘের হওয়ায় সারের ব্যবহারও তুলনামূলক সীমিত।

এক অঞ্চলে স্বাভাবিক সরবরাহ, অন্য অঞ্চলে দীর্ঘ লাইন। এই বৈপরীত্যই ইঙ্গিত করে জাতীয় মজুতের চেয়ে অঞ্চলভিত্তিক বরাদ্দ ও বিতরণ ব্যবস্থায় সংকট বেশি।

‘মজুত নয়, সংকট বিতরণে’

খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ফোরকান মিয়ার মূল্যায়নও একই। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘দেশে সারের মজুত থাকলেও মাঠপর্যায়ে বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে। সরকার বলছে সারের কোনও ঘাটতি নেই, আমাদেরও মনে হয় মূল সংকটটা উৎপাদন বা আমদানির চেয়ে বিতরণ ব্যবস্থায় বেশি।’’

ফোরকান মিয়া বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ওয়ার্ড পর্যায়ে কৃষকের সঙ্গে সরাসরি কাজ করা খুচরা বিক্রেতাদের বিতরণ ব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত রাখা প্রয়োজন। পুরোনো কাঠামো বাদ দিয়ে নতুন ও অনভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’’

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদন ও চুক্তির আওতায় ওয়ার্ড পর্যায়ে সার বিক্রি করেছেন তারা। ব্যাংকের মাধ্যমে সরকারি টাকা জমা দিয়েছেন, কার্ডও পেয়েছেন। এই ব্যবস্থা বাতিলের উদ্যোগের বিরুদ্ধে আদালতে রিট করা হয়েছে এবং বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি।

তার মতে, কৃষকের মধ্যেও এখন সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আতঙ্কে কেউ কেউ প্রয়োজনের চেয়ে বেশি সার কিনে রাখছেন। আবার তদারকির দুর্বলতায় মধ্যস্বত্বভোগীর মাধ্যমে এক এলাকার সার অন্য এলাকায় চলে যাওয়ার সুযোগও তৈরি হচ্ছে।

ফোরকান মিয়া আরও বলেন, ‘‘কার কাছে কত সার যাচ্ছে, কে বিক্রি করছেন এবং কোথায় বিক্রি হচ্ছে, এসব নিয়মিত নজরদারিতে আনতে হবে। একইসঙ্গে সার বিতরণকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।’’

কারখানা আছে, উৎপাদন নেই

বর্তমান সংকট শুধু বিতরণেই নয়। এর আরেকটি কারণ দেশীয় উৎপাদনের বড় দুর্বলতা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে সাতটি রাষ্ট্রায়ত্ত সার কারখানা রয়েছে। ঘোড়াশাল-পলাশ, শাহজালাল, চিটাগাং ইউরিয়া, যমুনা, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল, টিএসপি কমপ্লেক্স এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি। এর বাইরে যৌথ মালিকানার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) গুরুত্বপূর্ণ ইউরিয়া উৎপাদক।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত সাত রাষ্ট্রায়ত্ত কারখানার মাত্র তিনটি ঘোড়াশাল-পলাশ, শাহজালাল ও যমুনায় উৎপাদন চলছিল। কাফকোসহ কার্যত বড় চারটি কারখানা উৎপাদনে রয়েছে। সিইউএফএল, আশুগঞ্জ, ডিএপি ও টিএসপি তখনও উৎপাদনের বাইরে। তবে সিইউএফএলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং ৩ সেপ্টেম্বর উৎপাদনে ফেরার আশা করছে কর্তৃপক্ষ।

সাত রাষ্ট্রায়ত্ত কারখানার সম্মিলিত উৎপাদন সক্ষমতা বছরে ৩৭ লাখ টনের বেশি। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন হয়েছে মাত্র ১১ লাখ ৬ হাজার টন— যা সক্ষমতার প্রায় ৩০ শতাংশ। একই সময়ে দেশের মোট সারের চাহিদা ছিল প্রায় ৬৬ লাখ টন

গ্যাসের অভাবে আমদানিনির্ভরতা

ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল গ্যাস। বিসিআইসির গ্যাসভিত্তিক কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্টদের হিসাবে স্বাভাবিক সময়েও প্রয়োজনের প্রায় এক-তৃতীয়াংশ গ্যাস পাওয়া যায়। বিসিআইসির এক কর্মকর্তার মনে করেন, গ্যাস পাওয়া গেলে ২০২৫-২৬ অর্থবছরের ১১ লাখ ৬ হাজার টনের বাইরে আরও প্রায় ২২ থেকে ২৫ লাখ টন সার দেশে উৎপাদন করা সম্ভব হতো।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন ঘোড়াশাল-পলাশ কারখানার একারই বার্ষিক সক্ষমতা ৯ লাখ ২৪ হাজার টন। ২০২৩-২৪ অর্থবছরে সার আমদানি হয়েছিল প্রায় ৪৭ লাখ ৭৭ হাজার টন। ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল প্রায় ৪৪ লাখ ৭৮ হাজার টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে শুধু ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি— এই চার ধরনের সারের সরকারি চাহিদা ধরা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার টন। অন্যান্য রাসায়নিক সার ধরলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে প্রয়োজন প্রায় ৬৭ দশমিক ৭ লাখ টন।

শুধু আগস্টেই ১২ দিনে প্রায় ৫ লাখ ৯০ হাজার টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ আগস্ট সরকার জানায়, বিদ্যমান মজুতের বাইরে আরও প্রায় ৮ লাখ ৬৫ হাজার টন সার আমদানির বিভিন্ন পর্যায়ে রয়েছে।

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News