তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, মাঝেমধ্যেই এতে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। তবে ঘাবড়ে না গিয়ে ফেসবুকের নিজস্ব কিছু ফিচারের মাধ্যমেই আপনি দ্রুত সমাধান পেতে পারেন। নিচে এর গাইডলাইন দেওয়া হলো:
১. ফেসবুক হেল্প সেন্টার (Help Center)
যেকোনো সাধারণ সমস্যা বা ফেসবুকের ফিচার ব্যবহারের নিয়ম জানতে এটি সবচেয়ে কার্যকরী। নিয়ম: প্রোফাইলে গিয়ে ‘Help & Support’-এ ক্লিক করুন এবং ‘Help Center’ বেছে নিন। এরপর সার্চ বারে আপনার সমস্যাটি লিখে সার্চ করলেই সমাধান পেয়ে যাবেন।
২. সাপোর্ট ইনবক্স (Support Inbox)
অন্য কারো আইডি বা পোস্টের বিরুদ্ধে অভিযোগের আপডেট জানতে কিংবা আপনার অ্যাকাউন্টে কোনো ওয়ার্নিং এসেছে কি না তা দেখতে এটি ব্যবহার করা হয়। নিয়ম: ‘Help & Support’ থেকে ‘Support Inbox’-এ যান। এখানে ‘Reports’ অপশনে আপনার করা অভিযোগ এবং ‘Your Alerts’ অপশনে আপনার আইডির ওপর আসা নোটিশগুলো দেখতে পাবেন।
৩. সরাসরি ই-মেইলে যোগাযোগ
হেল্প সেন্টারে কাজ না হলে সমস্যার ধরন অনুযায়ী ফেসবুকের অফিসিয়াল ই-মেইলে সরাসরি মেইল করতে পারেন:
সাধারণ সমস্যা: support@fb.com
সাইবার বুলিং বা হয়রানি: abuse@fb.com
ফিশিং বা হ্যাকিং লিংক: phish@fb.com
মিডিয়া বা সংবাদ সংক্রান্ত: press@fb.com
আপনার সমস্যার ধরন বুঝে সঠিক মাধ্যমটি বেছে নিন এবং ফেসবুকের চমৎকার সব ফিচার নিরাপদে উপভোগ করুন।































