জাতীয়

কক্সবাজার সফরে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

কক্সবাজার সফরে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

by Desh Barta News
জুন ১৩, ২০২৬
0

দেশবার্তা ঢাকাঃ এক দিনের সফরে আজশনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে যাচ্ছেনপ্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফর ঘিরে জেলার বিভিন্ন উন্নয়ন...

Read moreDetails
মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬
বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

জুন ১১, ২০২৬
ইতিহাস গড়ে বড় বাজেটের পথে বাংলাদেশ

ইতিহাস গড়ে বড় বাজেটের পথে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
শনিবার, জুন ১৩, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    বাজেটের পর স্থিতিশীল নিত্যপণ্যের দাম

    বাজেটের পর স্থিতিশীল নিত্যপণ্যের দাম

    মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

    মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

    ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

    ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

    টানা দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি

    টানা দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি

    দেশে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আজ

    দেশে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আজ

    ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

    ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

    মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

    মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

    ইজারার শর্ত লঙ্ঘন করে রাস্তায়ও বসেছে পশুর হাট

    ইজারার শর্ত লঙ্ঘন করে রাস্তায়ও বসেছে পশুর হাট

    ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

    ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

  • আন্তর্জাতিক
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা ইরানের

    মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা ইরানের

    ভূমিকম্পে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

    ভূমিকম্পে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

    ৪৮০০ জনকে পুশব্যাক, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

    ৪৮০০ জনকে পুশব্যাক, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

    মমতার বিরুদ্ধে ফের অভিযোগ

    মমতার বিরুদ্ধে ফের অভিযোগ

    ইরানে হামলা চালানোর ক্ষমতা কমছে ট্রাম্পের

    ইরানে হামলা চালানোর ক্ষমতা কমছে ট্রাম্পের

    মোজতবা খামেনি কী বেঁচে আছেন, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    মোজতবা খামেনি কী বেঁচে আছেন, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ইরানযুদ্ধের পর খুবই বাজে অবস্থানে যুক্তরাষ্ট্র: মার্কিন বিশ্লেষক

    ইরানযুদ্ধের পর খুবই বাজে অবস্থানে যুক্তরাষ্ট্র: মার্কিন বিশ্লেষক

    ইরানে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

    ইরানে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

সীমান্তে বিজিবি জনগণ সতর্ক

by Desh Barta News
জুন ৬, ২০২৬
ক্যাটাগরি: জেলার খবর, টপ নিউজ, দেশজুড়ে
0
সীমান্তে বিজিবি জনগণ সতর্ক
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter
♦ বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ ♦ সর্বত্র পাহারা বাংলাদেশের

দেশবার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাৎক্ষণিক তৎপরতায় সেসব চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সর্বোচ্চ সতর্ক পাহারায় রয়েছে বাংলাদেশের এই সীমান্ত বাহিনী ও দেশের জনগণ। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বর্তমানে পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ জন (৩ পুরুষ ও ৮ নারী) এবং পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০ জনকে (৫ পুরুষ ও ৫ নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় বাহিনী। খবর পেয়ে বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

একই দিন ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীন আদিতমারী উপজেলার  দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭-এস এর কাছে ভারতীয় সীমান্তে আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় সীমান্ত এলাকায় বিচরণ করতে থাকে।

বিজিবি জানিয়েছে, এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী সীমান্তে ১০ জনকে পুশইন করার চেষ্টা করেছে বিএসএফ। গতকাল ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত দিয়ে তাদের পুশইন করার চেষ্টা করা হয়। বিজিবির তাৎক্ষণিক বাধায় পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন।

জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নারী ও পুরুষসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবির টহল দল বাধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশে ২০ গজের মধ্যে অবস্থান নেন। এ ঘটনার পর থেকে বিজিবির সঙ্গে স্থানীয় মানুষজন সীমান্তে অবস্থান করছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার সাপাহার সীমান্তে বৃহস্পতিবার গভীর রাতে ১৭ জন নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ। উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের অদূরে ২৩৭ নম্বর মেইন পিলার এলাকার চকচকির বিল দিয়ে তাদের পুশইন করা হয়। নওগাঁ-১৬ বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন গভীর রাতে ভারতীয় বিএসএফ জওয়ানরা দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে সাপাহার সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধান খেতের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে গতকাল ভোরে সাপাহারের কলমুডাঙ্গা চৌমহনী এলাকায় বাজারে এসে বিশ্রাম নেন।

ভোরে এলাকার লোকজন তাদের দেখে পুশইনের ঘটনা শুনে স্থানীয় কলমুডাঙ্গ বিওপি ক্যাম্পে সংবাদ দেন। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গে সঙ্গে তাদের পুশব্যাক করার উদ্দেশে ২৩৭ পিলার এলাকায় নিয়ে যান। এরই মধ্যে ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটাস্থলে এসে বিজিবি সদস্যদের পুশব্যক প্রক্রিয়ায় বাধা দেন। বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন এবং পুশইনের শিকার শিশুসহ ১০ জন নারী ও সাতজন পুরুষ নোম্যান্সল্যান্ডে অবস্থান করছেন।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় দুই দিন ধরে ছয় শিশুসহ ২৮ নারী-পুরুষ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করা ছয় শিশুসহ ২৮ জনকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের ফিরিয়ে নেয়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ছয়জন শিশুকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৫-আর পিলারের কাছ দিয়ে পুশইন করেন ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। তারা সীমান্ত পেরিয়ে বিওপি-সংলগ্ন বেগুনবাড়ি গ্রামের ভিতর চলে আসে এবং সকালে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি তাদের ধরে সীমান্তের শূন্যরেখায় পাঠিয়ে দেয়। গতকাল খাদ্যের অভাবে পুশইন করা ২৮ জনকে শূন্যরেখা-সংলগ্ন আমবাগান থেকে আম পেরে খেতে দেখা গেছে।

নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বৃহস্পতিবার প্রথমে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করে। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠকে তারা পুশইনের বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়ার কথা জানায়। তবে অদ্যাবধি বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বিজিবিকে জানানো হয়নি। বর্তমানে তারা শূন্য লাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, বিএসএফ সিদ্ধান্ত নিয়ে আমাদের জানানোর কথা। তারা আমাদের জানালে আমরাও আমাদের করণীয় ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের কিছু জানায়নি।

সিলেট উৎমা সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার রাতে বিএসএফ ওই দুই নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। তবে সীমান্ত এলাকার লোকজন ও বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

জয়পুরহাট : জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইনের দুটি পৃথক চেষ্টা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতাবস্থা জারির পাশাপাশি অতিরিক্ত জনবল ও টহল জোরদার করা হয়েছে। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, আমাদের টহল দলের পাশাপাশি স্থানীয় গ্রামবাসী অত্যন্ত সজাগ আছেন এবং আমাদের তথ্য দিয়ে ও নানাভাবে সহযোগিতা করছেন।

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় বিএসএফের একাধিক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী। জানা গেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় হোল্ডিং সেন্টারে নারী, পুরুষ ও শিশুসহ ১০ থেকে ১৫ জনকে জড়ো করে যানবাহনে করে সীমান্তের কাছাকাছি এনে পুশইনের চেষ্টা করা হয়। তবে কুষ্টিয়া-৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কোনো চেষ্টা সফল হয়নি।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, এ সময়ে সীমান্তে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে সহযোগিতা করছেন। এ জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দিনাজপুর সাম্প্রতিক সময়ে উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News