নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে প্রয়াত বাবা-মার কবর জিয়ারত করেন তিনি।
এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করেন।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।






























