আন্তর্জাতিক ডেস্কঃ হরমজুে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে থেকে বের করে আনতে প্রজেক্ট ফ্রিডম নামের অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইরান জানায়, যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল। এমনকি এই অভিযান প্রতিরোধের ঘোষণাও দেয় ইরান। তবে এখন হঠাৎ করে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে ‘অগ্রগতি’ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে ট্রাম্প স্পষ্ট করে জানান, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি চূড়ান্ত এবং সেটি স্বাক্ষর করা সম্ভব কিনা, তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে বলেও জানান ট্রাম্প।
এর আগে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করে মার্কিন বাহিনী। তবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রজেক্ট ডেডলকে পরিণত হয়েছে। তার মতে, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি থেকে এটি স্পষ্ট।
































