দেশবার্তা ডেস্কঃ সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার কিছুক্ষণ আগে টস অনুষ্ঠিত হয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায় রয়েছে। প্রথম ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড, তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।
তবে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে রয়েছে দুটি পরিবর্তন। সিরিজে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদের পরিবর্তে এই বাঁহাতি পেসারকে দলে নেয়া হয়েছে। অন্যদিকে রিশাদকে বিশ্রামে রেখে একাদশে জায়গা পেয়েছেন তানভীর ইসলাম।
এদিকে কিউইদের দলেও এসেছে একটি পরিবর্তন। ব্লেয়ার টিকনারের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন বেন লিস্টার।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (উইকেটকিপার/অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুর্ক ও জেডন লেনক্স।































