জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গুতেরেসের দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
তার দপ্তরের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, এটি উত্তেজনা কমানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও পারস্পরিক আস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।
মহাসচিবের দপ্তর সব পক্ষকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করে এবং গঠনমূলকভাবে আলোচনায় অংশ নিয়ে এই অগ্রগতিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।
ডুজারিক আরও বলেন, গুতেরেস আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে দেশটির প্রচেষ্টা এই সংঘাতের একটি ‘সমন্বিত ও টেকসই সমাধান’ তৈরিতে সহায়ক হবে।































