দেশবার্তা ঢাকা: বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে কর্তৃপক্ষ।
ঘাট সূত্রে জানা গেছে, হঠাৎ ঝড়ো হাওয়ায় নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে, তবে মাঝনদীতে কোনো ফেরি ছিল না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন-এর দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।































