দেশবার্তা ঢাকা: সারাদেশে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছেবলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (১ এপ্রিল) হাম টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এ টিকার আওতায় আসবে। সারা দেশে এই টিকার কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, ২১ দশমিক ৯ মিলিয়ন ডোসের টিকা দেয়া হবে এই কার্যক্রমে। এক ডোজ করে টিকা পাবে প্রত্যেকটি শিশু।
সাখাওয়াত হোসেন বলেন,আন্তর্জাতিক প্রতিষ্ঠান গাভি (GAVI) থেকে ধার নেয়া হচ্ছে এ টিকার। এই ক্যাম্পেইনের আওতায় থাকা সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।































