দেশবার্তা ঢাকা: দেশে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘হামসহ মোট ছয়টি রোগের টিকা কেনার উদ্দেশ্যে ইতোমধ্যে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এপ্রিলের শুরুতে এই টিকাগুলো হাতে আসার পর টিকাদান কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে।’
মন্ত্রী জানান, চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের পর গত ৮ বছরে দেশে হামের টিকার কোনো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে ঢাকা, রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর স্থাপনসহ পর্যাপ্ত চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে।’































