দেশবার্তা ঢাকা: রাজধানীর শাহ আলী, ভাষানটেক, মিরপুর মডেল, কাফরুল, দারুসসালাম, পল্লবী ও উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
এসময় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেফতার কর হয়।
রবিবার (৮ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।































