দেশবার্তা ঢাকা: রাজধানীর কলাবাগান থানার বসুন্ধরা সহ শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সে কলাবাগান ১৬ নাম্বার ওয়ার্ড বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক ।
রোববার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাত সাড়ে দশটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।
গুলিবিদ্ধ শফিকুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিদলাই গ্রামে। সে ওই এলাকার মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানের টঙ্গী মধুমতি রোড এলাকায় থাকেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পাশের দোকানদার শাহপরান জানান, শফিকুর রহমান ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাশবর্তী বিভিন্ন দোকানের জুতা সাপ্লাইয়ের ব্যবসা করে। হঠাৎ তার বাম হাতে এসে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বর্তমানে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। কে বা কারা গুলি করেছে সে বিষয়টি বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, কলাবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।আমরা বিষয়টি কলা বাগান থানাকে জানিয়েছি।































