নিজস্ব প্রতিবেদক: একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জোটের অন্য এমপিরাও উপস্থিত ছিলেন।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত তাঁরা এই শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন বিরোধী দলীয় নেতাকর্মীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পর তারা শহীদ বেদীতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। পরে ভাষাশহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা।
এ সময় বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।































