নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এসএমএসে যেভাবে জানা যাবে ফল
মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC [স্পেস] রোল নম্বর [স্পেস] 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
































