দেশবার্তা ডেস্কঃ সৌদি আরবের পবিত্র মদিনানগরীতে তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীর সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোয় এ ধরনের হামলা মেনে নেয়া যায় না।
এতে আরো বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।































