জাতীয়

পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

by Desh Barta News
অক্টোবর ২৮, ২০২৬
0

দেশবার্তা ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান...

Read moreDetails
বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান

বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান

অক্টোবর ২৭, ২০২৬
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অক্টোবর ২৬, ২০২৬
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

অক্টোবর ২৫, ২০২৬
ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

অক্টোবর ২৫, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    নিত্যপণ্যের বাজারে আগুন

    নিত্যপণ্যের বাজারে আগুন

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

  • আন্তর্জাতিক
    ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে সতর্কতা

    ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে সতর্কতা

    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

চরম গ্যাস সংকটে দেশ

by Desh Barta News
জুলাই ২৬, ২০২৬
ক্যাটাগরি: জাতীয়, টপ নিউজ
0
চরম গ্যাস সংকটে দেশ
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ঢাকাঃ দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।

এই ঘাটতির প্রভাব পড়েছে দেশের বিভিন্ন খাতে। শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ আবাসিক গ্রাহকরাও গ্যাস সংকটে ভুগছেন। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্নায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

গ্যাসের চাপ কম থাকায় অনেক এলাকার বাসিন্দারা দিনের বড় একটি সময় চুলায় পর্যাপ্ত আগুন পাচ্ছেন না। কেউ বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, কেউ এলপিজি সিলিন্ডার কিনছেন, আবার অনেকে বাধ্য হয়ে বিকল্প পদ্ধতিতে রান্নার ব্যবস্থা করছেন। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, সকালে রান্নার সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে চুলায় আগুন থাকলেও তা এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না।

মিরপুর এলাকার বাসিন্দা আসমা বলেন, সকাল থেকে গ্যাসের চাপ ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও রান্না করতে না পেরে শেষ পর্যন্ত বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছে। যাত্রাবাড়ীর বাসিন্দা মিতু জানান, বাসায় গ্যাস থাকলেও চাপ এত কম যে রান্না করা কঠিন হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থায় রান্না করতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে।

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতেও দেখা দিয়েছে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। রাজধানীর শাহবাগ এলাকার একটি সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক আমিনুর বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। কয়েক ঘণ্টা পার হলেও গ্যাস পাননি। এভাবে সময় চলে গেলে দিনের আয় বন্ধ হয়ে যায়।

আরেক চালক ইকরাম জানান, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় গ্যাস না পাওয়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এতে দৈনিক আয় কমে যাচ্ছে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে শুধু তাদের ভোগান্তিই বাড়ছে না, যাত্রী পরিবহন ব্যবস্থাতেও এর প্রভাব পড়ছে।

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। উদ্যোক্তারা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন সক্ষমতা কমে যাচ্ছে। কিছু কারখানায় আংশিক উৎপাদন বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দীর্ঘ সময় এই সংকট চললে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাতেও চাপ তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীতে থাকা একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এফএসআরইউর সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা কাজ করছেন। সীমিত সরবরাহের মধ্যে জরুরি ও অগ্রাধিকার খাতগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বিভাগটি জানিয়েছে, গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে এফএসআরইউ চালু হলেও গ্যাস সংকট তাৎক্ষণিকভাবে পুরোপুরি দূর হবে না বলে জানিয়েছেন তিতাসের কর্মকর্তারা। তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, বর্তমানে তারা প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছেন। অথচ চাহিদা রয়েছে প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট।

তিনি বলেন, এফএসআরইউ বন্ধ হওয়ার আগে সরবরাহ ছিল প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট বিদ্যুৎ ও সার উৎপাদনে চলে যায়। ফলে অন্যান্য খাতের জন্য সরবরাহ থাকে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। অথচ প্রয়োজন অন্তত ১ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট। তার মতে, এফএসআরইউ চালু হওয়ার পরও স্বাভাবিক চাহিদা পূরণে কিছু ঘাটতি থেকে যেতে পারে।

দীর্ঘমেয়াদি সমাধানে বাড়াতে হবে সক্ষমতা:

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শুধু একটি বা দুটি এলএনজি টার্মিনালের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য গ্যাস মজুত সক্ষমতা বাড়ানো এবং বিকল্প অবকাঠামো তৈরি করা জরুরি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, এ ধরনের সংকট প্রায়ই দেখা যাচ্ছে। এর সমাধানে অন্তত ১৫ দিনের গ্যাস মজুত সক্ষমতা তৈরি করা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের জন্য আরেকটি এফএসআরইউ প্রয়োজন। পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি। কারণ সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার সময় ভাসমান টার্মিনালের কার্যক্রম ব্যাহত হতে পারে।

গ্যাস অনুসন্ধানে সরকারের উদ্যোগ:

সরকার জানিয়েছে, আমদানিনির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় পাঁচটি কূপ খননের জন্য ৭২৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্থল ও সমুদ্র এলাকায় নতুন গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান এবং বিনিয়োগ আকৃষ্টের কাজও চলছে।

ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে নতুন এফএসআরইউ স্থাপন, এলএনজি আমদানির উৎস বাড়ানো, পুরোনো গ্যাসকূপ সংস্কার এবং নতুন কূপ খননের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। তবে বর্তমান সংকট দ্রুত কাটাতে ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি সমাধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News