আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতেশনিবার (১৮ জুলাই)ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেইরান । এর মাধ্যমে প্রায় চার মাসের মধ্যে প্রথমবারের মতো তেহরান সরাসরি উপসাগরীয় এই দেশটিকে লক্ষ্য করে হামলা চালাল বলে জানিয়েছেঅ্যাক্সিওস।
একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়েঅ্যাক্সিওসের এক সংবাদদাতাসামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে এ হামলার খবর জানান। এর আগে, গত এপ্রিলের শুরুর দিকে জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার সময় সর্বশেষ সৌদি আরবের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল ইরান।
হামলা বা এর লক্ষ্যবস্তু সম্পর্কে পোস্টটিতে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে আসছে।































