জাতীয়

পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

by Desh Barta News
অক্টোবর ২৮, ২০২৬
0

দেশবার্তা ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান...

Read moreDetails
বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান

বাংলাদেশ-জাপান বন্ধুত্বকে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দিতে চান তারেক রহমান

অক্টোবর ২৭, ২০২৬
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অক্টোবর ২৬, ২০২৬
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

অক্টোবর ২৫, ২০২৬
ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

অক্টোবর ২৫, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    সবজির বাজার চড়া, মাছ-মুরগিতে আগুন

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে: ট্রাম্প

    নিত্যপণ্যের বাজারে আগুন

    নিত্যপণ্যের বাজারে আগুন

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

    শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

  • আন্তর্জাতিক
    ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে সতর্কতা

    ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে সতর্কতা

    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    এসআইআর বিরোধী ৮৮ শহরে বিক্ষোভ দিল্লিতে আটক শতাধিক

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    তিব্বতে ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে নিহত ২

    তেলের দাম ফের ১১০ ডলার

    তেলের দাম ফের ১১০ ডলার

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মার্কিন সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে: বিচারপতি কাগান

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

    মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ : অভিজিৎ দীপকে

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার নিয়োগ

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    ডিএমপির ৪ এসিকে নতুন দায়িত্ব

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    পদোন্নতি পেলেও পদায়ন ছাড়াই অবসরে যেতে হচ্ছে রেজাউল করিম মল্লিককে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

নিয়ন্ত্রণহীন অটোরিকশা সড়কে ঝুঁকি

by Desh Barta News
এপ্রিল ২৮, ২০২৬
ক্যাটাগরি: টপ নিউজ, রাজধানী
0
নিয়ন্ত্রণহীন অটোরিকশা সড়কে ঝুঁকি
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের নগর পরিবহন ব্যবস্থায় অটোরিকশা একসময় ছিল স্বস্তির প্রতীক। ব্যস্ত নগরজীবনে দ্রুত এবং তুলনামূলক সহজলভ্য এই যানটি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য হয়ে উঠেছিল ভরসার নাম। কিন্তু সময়ের পরিক্রমায় সেই অটোরিকশাই এখন অনেকের কাছে যেন ‘গলার কাটা’। ভাড়া নিয়ে অনিয়ম, চালকদের ইচ্ছামতো আচরণ, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং নিয়ন্ত্রণের অভাবে এই খাতটি এখন চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ নিত্যযাত্রায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে অটোরিকশার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। গণপরিবহনের সংকট, যানজট এবং সময়ের অভাবে মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অটোরিকশার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। কিন্তু এই নির্ভরশীলতাই যেন এখন সাধারণ মানুষের জন্য এক ধরনের বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। কারণ, বিকল্প না থাকায় যাত্রীদের অনেক সময় অযৌক্তিক ভাড়া দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে।সবচেয়ে বড় অভিযোগ মিটার ব্যবহারে অনীহা। সরকার নির্ধারিত মিটার থাকা সত্ত্বেও অধিকাংশ চালক তা ব্যবহার করতে চান না। যাত্রী গন্তব্য বললেই চালক প্রথমে ভাড়া নিয়ে দর-কষাকষি শুরু করেন। অনেক সময় দেখা যায়, একই দূরত্বের জন্য ভিন্ন ভিন্ন সময়ে ভাড়া তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায়। বিশেষ করে অফিস সময়, বৃষ্টি বা যানজটের সময় এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। এতে করে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, অটোরিকশা চালকদের একটি বড় অংশ গন্তব্য শুনেই যাত্রী নিতে অস্বীকৃতি জানায়। তারা এমন গন্তব্য পছন্দ করে, যেখানে সহজে বেশি ভাড়া পাওয়া যায় বা যেখানে যানজট কম। ফলে অনেক সময় যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি এবং শিশুদের জন্য এই পরিস্থিতি আরও কষ্টকর হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনাও কম নয়। বেশি ভাড়া পাওয়া যাবে এমন নতুন যাত্রী পেলে চালকরা পূর্বের যাত্রীকে মাঝপথেই নামিয়ে দেন এমন অভিযোগও রয়েছে। এতে যাত্রীদের শুধু আর্থিক ক্ষতিই নয়, সময় নষ্ট এবং মানসিক চাপও তৈরি হয়। এই খাতে নিয়ন্ত্রণের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি দুর্বল হওয়ায় চালকদের অনিয়ম বন্ধ করা যাচ্ছে না। নিয়মিত অভিযান বা জরিমানার কার্যক্রম থাকলেও তা খুবই সীমিত এবং অনেক ক্ষেত্রে কার্যকর নয়। ফলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা কমে গেছে।

অটোরিকশা চালকদের দিক থেকেও রয়েছে কিছু বাস্তবতা। তারা দাবি করেন, জ্বালানির দাম বৃদ্ধি, গাড়ির যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং মালিককে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার চাপ তাদের ওপর রয়েছে। ফলে নির্ধারিত ভাড়ায় চলা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। অনেক চালক ভাড়া বাড়ানোর পেছনে এই কারণগুলো তুলে ধরেন।

তবে বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল কারণ হলো সঠিক ব্যবস্থাপনার অভাব। একটি খাত তখনই বিশৃঙ্খল হয়ে ওঠে, যখন সেখানে কার্যকর নীতিমালা এবং তার বাস্তবায়ন থাকে না। অটোরিকশা খাতেও একই চিত্র দেখা যাচ্ছে। নিয়ম থাকলেও তার প্রয়োগ নেই, আর প্রয়োগ না থাকলে আইন কার্যত অকার্যকর হয়ে পড়ে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে প্রথমেই মিটার ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করতে হবে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে যাত্রীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অনলাইন অভিযোগ বা মনিটরিং ব্যবস্থা চালু করা যেতে পারে।

এছাড়া চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। অনেক চালকই যাত্রীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা সম্পর্কে সচেতন নন। তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু করা গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প পরিবহন ব্যবস্থাও উন্নত করতে হবে। যদি মানুষ সহজে গণপরিবহন ব্যবহার করতে পারে, তাহলে অটোরিকশার ওপর নির্ভরতা কমবে। এতে করে চালকদের একচেটিয়া আধিপত্যও কমে আসবে।

নারী যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। অনেক নারী যাত্রী অভিযোগ করেন, তারা প্রায়ই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তাই নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রয়োজনে নারী চালক সংখ্যা বাড়ানো বা বিশেষ সেবা চালু করা যেতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, নীতিমালা নেই এখনো অটোরিকশা নিয়ে। দ্রুত ব্যবস্থা না থাকলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সড়কের ধারণক্ষমতার অতিরিক্ত অটোরিকশা হয়ে যাচ্ছে। শৃঙ্খলা ফেরাতে দ্রুত একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। এতে অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ, গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, সংখ্যায় কমানো, চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান এবং অপ্রাপ্তবয়স্কদের এই পেশা থেকে বিরত রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, অটোরিকশাগুলো লাইসেন্সবিহীন চালক দ্বারা পরিচালিত হচ্ছে। স্কুলপড়ুয়া বা অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে স্টিয়ারিং তুলে দেওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। ফলে তাদের সড়ক নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। উত্তর সিটি করপোরেশন একটি নীতিমালা করেছে। তবে আমি মনে করি, নীতিমালা পূর্ণাঙ্গভাবে অটোরিকশা আমদানীকারক ও ক্রেতা সবার সঙ্গে আলোচনা করে একটি কল্যাণমুখী নীতিমালা প্রয়োজন পুরো রাজধানীকে মাথায় রেখে। এতে সবাই উপকৃত হবে এবং দুর্ঘটনা কমে আসবে।

বর্তমান বাস্তবতায় অটোরিকশা সত্যিই অনেকের জন্য ‘গলার কাটা’ হয়ে উঠেছে। তবে সঠিক পরিকল্পনা, কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব। এখন শুধু প্রয়োজন সঠিক উদ্যোগ এবং তার বাস্তবায়ন।

Share196Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News