আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই তথ্য জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুই দেশই বর্তমান যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ দীর্ঘায়িত করতে রাজি হয়েছে। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে।
বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প আরও জানান, তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই লেবানন ও ইসরায়েল সীমান্তে এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির খবরটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।






























