দেশবার্তা ঢাকা: পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের একটি মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে জলিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি ছিল।































