নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সবাই যেন প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিত করবে সরকার।
শনিবার বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত রাখতে সকল চিকিৎসকদের সহযোগিতা চাইছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত চিকিৎসকদের রোগীর প্রতি সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
ড্যাবের পক্ষ থেকে সকল চিকিৎসককে সঠিক সময় হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানানো হয় এবং নাগরিকদের ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।
































