আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলা চালিয়ে ইসরায়েল। হামলার পর আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। শনিবার (৭ মার্চ) রাতে এ হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
তারা বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে ইরানি সেনাবাহিনী ব্যবহার করত বলে দাবি করে তারা।
অন্যদিকে ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশের বেশ কয়েকটি তেলের ডিপোতে এই হামলা চালানো হয়েছে।
যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাল ইসরায়েল।































