জাতীয়

গরমের আগেই লোডশেডিং, গ্রামেই ভোগান্তি বেশি
জাতীয়

গরমের আগেই লোডশেডিং, গ্রামেই ভোগান্তি বেশি

by Desh Barta News
এপ্রিল ৮, ২০২৬
0

দেশবার্তা ডেস্ক: গ্রীষ্মকাল শুরু না হতেই এবার দেশে বিদ্যুতের লোডশেডিং ১ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। সূর্যের তাপ যত বাড়ছে সঙ্গে পাল্লা...

Read moreDetails
আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার

আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার

এপ্রিল ৭, ২০২৬
তিন দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
দেশে শীর্ষ ২০ ঋণ খেলাপি কারা?

দেশে শীর্ষ ২০ ঋণ খেলাপি কারা?

এপ্রিল ৭, ২০২৬
হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    দেশে শীর্ষ ২০ ঋণ খেলাপি কারা?

    দেশে শীর্ষ ২০ ঋণ খেলাপি কারা?

    দেশে তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি বিভাগ

    দেশে তেলের সংকট নেই, সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি বিভাগ

    অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

    অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

    তেলের অবৈধ মজুত সংকটে দেশ

    তেলের অবৈধ মজুত সংকটে দেশ

    দেশের ভেতরে-বাইরে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

    দেশের ভেতরে-বাইরে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

    বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

    বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

    যমুনা সেতুতে একদিনে ৩ কোটি আদায়

    যমুনা সেতুতে একদিনে ৩ কোটি আদায়

    বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে

    বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে

    সংসদে নতুন বাজেট ১১ জুন উপস্থাপন

    সংসদে নতুন বাজেট ১১ জুন উপস্থাপন

  • আন্তর্জাতিক
    ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা তিনিই জানেন: হোয়াইট হাউস

    ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা তিনিই জানেন: হোয়াইট হাউস

    রাতেই বিলীন হবে এক আস্ত সভ্যতা: ট্রাম্প

    রাতেই বিলীন হবে এক আস্ত সভ্যতা: ট্রাম্প

    হরমুজ নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় এশিয়ার কিছু দেশ

    হরমুজ নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় এশিয়ার কিছু দেশ

    ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

    ৪৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান : এক্সিওস

    নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

    নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

    ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী

    ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী

    চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত

    চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত

    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান

    ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান

    হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমিরাত

    হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমিরাত

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

    ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জন চিকিৎসক নিয়োগ

    ৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জন চিকিৎসক নিয়োগ

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

ত্রয়োদশ নির্বাচনে আত্মবিশ্বাসী বিএনপি

by Desh Barta News
ফেব্রুয়ারি ১১, ২০২৬
ক্যাটাগরি: টপ নিউজ, রাজনীতি
0
ত্রয়োদশ নির্বাচনে আত্মবিশ্বাসী বিএনপি
492
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশবার্তা ডেস্ক: তারেক রহমানের নেতৃত্বে গত প্রায় ২০ দিন বিএনপি সারা দেশে টানা নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত জেলা পর্যন্ত তিনি ৪৩টিরও বেশি জনসভা ও পথসভায় অংশ নিয়েছেন। এসব সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিএনপিকে নতুন করে উদ্দীপ্ত করেছে। প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনে জনসভা শেষে রাতে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন তারেক রহমান।

এ দীর্ঘ প্রচারণায় তারেক রহমান যেখানে গেছেন, সেখানেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্র্ত অংশগ্রহণ চোখে পড়েছে। বগুড়া, দিনাজপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষের জনসমুদ্রে তিনি বলেছেন, এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়; এটি দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে ধানের শীষে ভোট মানে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি। তাদের প্রত্যাশা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। জয়ের ব্যাপারে এই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।’ তবে ভোট কেন্দ্রে যে কোনো রকমের কারসাজি, জালিয়াতি কিংবা ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক রয়েছে দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি।

বিএনপির নীতিনির্ধারণী মহলের সদস্যরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে তাঁরা আশাবাদী। অর্থাৎ নির্বাচন অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ভোটে দুই শতাধিক আসনে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা। এই নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে তাঁদের জোটের শরিক ও সমমনা দলের প্রার্থীরা লড়ছেন।

এ ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশিবিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নির্বাচন ও ভোট নিয়ে যত রকমের জরিপ হয়েছে-সব জনমত জরিপেই বিএনপি জয়ী হওয়ার স্পষ্ট আভাস পাওয়া গেছে। তবে তাদের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও দুই-একটি জরিপে এসেছে।

অন্যদিকে তরুণদের নেতৃত্বে হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন-জিদের দল (এনসিপি) জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যে যুক্ত হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপি নেতাদের মাথা গোঁজার ফলে বেশির ভাগ জেন-জি সদস্যের মাঝে বিরূপ ধারণাও তৈরি হয়েছে। জামায়াত জোটে যাওয়ার বিষয়টি মেনে নিতে না পারায় অনেকে এনসিপি ত্যাগ করেন এবং ডা. তাসনিম জারার মতো অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনে আত্মবিশ্বাসী হলেও বিএনপির পক্ষ থেকে ভোট ও ফলাফলের বিষয়ে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খোদ দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই সম্প্রতি তাঁর প্রতিটি নির্বাচনি জনসভায় পরিষ্কারভাবে বলেছেন, এই নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই চক্রান্তের বিষয়ে দলীয় নেতা-কর্মী ও জনসাধারণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি ষড়যন্ত্র রুখতে ভোটের দিন ভোরবেলায় ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ার জন্যও অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। কেউ যাতে কোনো রকমের জালিয়াতি, ভোটচুরি কিংবা ইঞ্জিনিয়ারিং না করতে পারে, সে ব্যাপারে ভোট কেন্দ্রে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে কড়া নজরদারিসহ নিজেদের ভোটের হিসাব ও ফলাফল নিজেরাই বুঝে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে আগামীকাল অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এর ফলাফল মেনে নেবে বলে জানিয়েছে বিএনপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এ প্রসঙ্গে বলেন, নির্বাচনি প্রচারণায় সারা দেশে যে গণজোয়ার দেখা গেছে, তাতে বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য। সারা দেশে উৎসবমুখর পরিবেশ রয়েছে। আশা করি সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে বিএনপির নাম কখনো আসেনি। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে। সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে, ফলাফল মেনে নেবে বিএনপি।

একই সঙ্গে তিনি গুরুতর অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানাভাবে জাল ভোটের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আচরণবিধি অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। প্রতিপক্ষ একটি দলের নেতাদের টাকা দিয়ে ভোট কেনার প্রচেষ্টাকে তিনি দলটির রাজনৈতিক দেউলিয়াত্ব বলে অভিহিত করেন।

রাজধানী কিংবা কেন্দ্র ছাড়াও বিএনপির তৃণমূল নেতারাও নির্বাচনে দলের বিজয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী ও আত্মবিশ্বাসী। তাদের বিশ্বাস বিএনপি এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে। সরকার গঠনের জন্য অন্য কোনো দলের সমর্থনের প্রয়োজন হবে না। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের বিষয়ে দলটি আত্মবিশ্বাসী। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে যেকোনো ফলাফল তারা মেনে নেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে গতকাল সকাল সাড়ে ৭টায়। আগামীকাল সকালেই শুরু হবে বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ ও গণভোটের ভোট গ্রহণ। দীর্ঘদিন ধরে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটবঞ্চিত দেশবাসী যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগে, তেমনি শেষ মুহূর্তে এসে নির্বাচনের নানা সমীকরণে এগিয়ে আছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও জোটের প্রার্থীরা। ইতোমধ্যে নির্বাচনি এলাকাভিত্তিক জনমত জরিপ ও পর্যবেক্ষণে এ আভাস স্পষ্ট হয়ে উঠেছে যে আগামী সরকার বিএনপিই গঠন করতে যাচ্ছে। বিভিন্ন জরিপের ফলাফলের আভাসে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে দলটির চেয়ারম্যান তারেক রহমান।

Share197Tweet123
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News