জাতীয়

কক্সবাজার সফরে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়

কক্সবাজার সফরে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী

by Desh Barta News
জুন ১৩, ২০২৬
0

দেশবার্তা ঢাকাঃ এক দিনের সফরে আজশনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে যাচ্ছেনপ্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফর ঘিরে জেলার বিভিন্ন উন্নয়ন...

Read moreDetails
মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬
বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

জুন ১১, ২০২৬
ইতিহাস গড়ে বড় বাজেটের পথে বাংলাদেশ

ইতিহাস গড়ে বড় বাজেটের পথে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
  • হোম
  • অন্যান্য
  • অপরাধ
  • আইন-আদালত
  • আর্কাইভ
  • ধর্ম
  • নারী ও শিশু
  • প্রবাস
  • রাজধানী
  • শিক্ষাঙ্গন
  • শিল্প-সাহিত্য
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • চাকরি
  • জাতীয়
  • টপ নিউজ
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • ফিচার
  • একুশে বইমেলা
  • কৃষি ও প্রকৃতি
  • জোকস
  • তথ্যপ্রযুক্তি
  • ফটো স্টোরি
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
  • বিনোদন
  • বলিউড
  • হলিউড
  • ভিডিও
  • রাজনীতি
রবিবার, জুন ১৪, ২০২৬
  • Login
Desh Barta News
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
    বাজেটের পর স্থিতিশীল নিত্যপণ্যের দাম

    বাজেটের পর স্থিতিশীল নিত্যপণ্যের দাম

    মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

    মানুষের প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

    ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

    ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

    টানা দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি

    টানা দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি

    দেশে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আজ

    দেশে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা আজ

    ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

    ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা

    মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

    মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

    ইজারার শর্ত লঙ্ঘন করে রাস্তায়ও বসেছে পশুর হাট

    ইজারার শর্ত লঙ্ঘন করে রাস্তায়ও বসেছে পশুর হাট

    ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

    ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

  • আন্তর্জাতিক
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

    মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা ইরানের

    মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা ইরানের

    ভূমিকম্পে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

    ভূমিকম্পে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

    ৪৮০০ জনকে পুশব্যাক, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

    ৪৮০০ জনকে পুশব্যাক, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

    মমতার বিরুদ্ধে ফের অভিযোগ

    মমতার বিরুদ্ধে ফের অভিযোগ

    ইরানে হামলা চালানোর ক্ষমতা কমছে ট্রাম্পের

    ইরানে হামলা চালানোর ক্ষমতা কমছে ট্রাম্পের

    মোজতবা খামেনি কী বেঁচে আছেন, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    মোজতবা খামেনি কী বেঁচে আছেন, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    ইরানযুদ্ধের পর খুবই বাজে অবস্থানে যুক্তরাষ্ট্র: মার্কিন বিশ্লেষক

    ইরানযুদ্ধের পর খুবই বাজে অবস্থানে যুক্তরাষ্ট্র: মার্কিন বিশ্লেষক

    ইরানে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

    ইরানে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • চাকরি
    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    সিআইডির দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সরকারি চাকরিতে ৪ লাখেরও বেশি পদ ফাঁকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা নিয়োগ

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নতুন চাকরি পেলেন শফিকুল আলম

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

    সেনাবাহিনীতে সাড়ে ১৬ বছর বয়সে চাকরির সুযোগ

  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • আর্কাইভ
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য
  • English
No Result
View All Result

সিটি মেয়র: ক্ষমতায় বসেই বদলে গেছেন মামদানি

by Desh Barta News
জানুয়ারি ২০, ২০২৬
ক্যাটাগরি: আন্তর্জাতিক, টপ নিউজ
0
সিটি মেয়র: ক্ষমতায় বসেই বদলে গেছেন মামদানি
495
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে তুলনামূলকভাবে সংযত ও হিসাবি অবস্থান নিয়েছেন জোহরান মামদানি। অভিষেক ভাষণে ‘র‍্যাডিক্যাল’ আখ্যা পাওয়ার ভয়ে নিজের নীতির সঙ্গে আপস করবেন না—এমন দৃঢ় বার্তা দিলেও ক্ষমতায় বসার পর বাস্তব শাসনকাজে তিনি অনেক ক্ষেত্রেই সতর্ক কৌশল বেছে নিচ্ছেন।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের ‘স্টেট অব দ্য স্টেট’ ভাষণে প্রাক-প্রাথমিক শিক্ষার (প্রি-কিন্ডারগার্টেন) সম্প্রসারণে অর্থায়নের ঘোষণা এলে মামদানি দাঁড়িয়ে করতালি দেন, যদিও পরিকল্পনাটি তার নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে পুরোপুরি মেলে না। তবে কর না বাড়িয়ে ‘রূপান্তরমূলক বিনিয়োগ’-এর প্রস্তাব এলে তিনি বসেই থাকেন, অথচ ধনীদের ওপর কর বাড়ানোর দাবিতে মামদানি ও তার সমর্থকরা দীর্ঘদিন ধরে সোচ্চার।

ওভাল অফিসে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামদানির টেক্সট ও ফোনালাপ আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে তিনি গভর্নর হোকুলের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। রাজ্য নেতৃত্বের সহযোগিতায় তার উচ্চাভিলাষী এজেন্ডার কিছু প্রাথমিক অগ্রগতিও হচ্ছে।

তবে বাজেট বাস্তবতা মামদানিকে আপসের পথে ঠেলে দিতে পারে। সিটি কম্পট্রোলারের এক প্রতিবেদনে চলতি অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলার ঘাটতি এবং আগামী বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্ভাব্য ঘাটতির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মেয়র হিসেবে এখন পর্যন্ত মামদানির কার্যক্রম অনেকটাই প্রচলিত প্রশাসনিক কাজে সীমাবদ্ধ—প্রতিদিন একাধিক কর্মসূচি, নীতিগত ঘোষণা, সেতুর র‍্যাম্প সংস্কার, জনশৌচাগার স্থাপন, আবাসন নির্মাণ ও ব্যবসায়িক লাইসেন্সে জটিলতা কমানোর উদ্যোগ। তিনি ও তার স্ত্রী রামা দুয়াজি কুইন্সের ভাড়ানিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট ছেড়ে সম্প্রতি আপার ইস্ট সাইডের গ্রেসি ম্যানশনে উঠেছেন।

গভর্নরের সঙ্গে নতুন সমীকরণ

মামদানি ও হোকুল দুজনই মেয়র–গভর্নরের দীর্ঘদিনের টানাপোড়েন পেছনে ফেলতে আগ্রহী। হোকুলের শিশু যত্ন ও ব্যয়সংকোচনের ওপর জোর মামদানির নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। তার পরিকল্পনা নিউইয়র্কজুড়ে বিনা বা স্বল্পমূল্যের শিশু যত্ন বাড়াবে, যা মামদানির সর্বজনীন শিশু যত্ন প্রস্তাবের একটি ভিত্তি হতে পারে।

তবে মামদানি ধনীদের ওপর কর বাড়ানোর অবস্থান থেকে সরে আসছেন না। তিনি বলেন, ‘নিউইয়র্ক সিটির জন্য অতিরিক্ত স্থায়ী রাজস্ব প্রয়োজন। ১০ লাখের বেশি ভোটার ধনীদের ও বড় করপোরেশনের ওপর কর বাড়ানোর পক্ষে সমর্থন দিয়েছেন।’

ইসরায়েল ও ইহুদিবিদ্বেষ নিয়ে চাপ

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই মামদানি সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা দুটি নির্বাহী আদেশ বাতিল করেন, যেগুলো ইহুদিবিদ্বেষের সংজ্ঞা নির্ধারণ এবং ইসরায়েলবিরোধী বিনিয়োগ প্রত্যাহার কর্মসূচিতে শহরের অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল। এতে ইসরায়েল সরকার ও নিউইয়র্কের কিছু ইহুদি নেতার সমালোচনার মুখে পড়েন তিনি।

কুইন্সে একটি সিনাগগের বাইরে বিক্ষোভে হামাস সমর্থন ও উসকানিমূলক স্লোগানের ভিডিও ছড়িয়ে পড়ার পর মামদানির প্রতিক্রিয়া দিতে দেরি হওয়ায়ও সমালোচনা হয়। পরে তিনি ভাষাটিকে ‘ভুল’ বলে নিন্দা জানান এবং উপাসনালয়ে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার করেন। পরবর্তীতে তিনি হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন।

পুলিশ ইস্যুতে সংযম

এর আগে আইনসভা সদস্য হিসেবে পুলিশের কড়া সমালোচক ছিলেন মামদানি। মেয়র নির্বাচনী প্রচারে তিনি সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনার জেসিকা টিশকে বহাল রাখেন, যা মধ্যপন্থিদের প্রশংসা পায়।

জানুয়ারির শুরুতে পুলিশ জড়িত এমন দুটি প্রাণঘাতী ঘটনার পর মামদানি মন্তব্য করার ক্ষেত্রে সংযম দেখান। তিনি বলেন, চলমান তদন্তে ‘আগাম সিদ্ধান্ত’ টানবেন না এবং জননিরাপত্তায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন। এতে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক হেনড্রির প্রশংসাও পান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির প্রথম সপ্তাহগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুত ‘কোর্স কারেকশন’। সিটি হলে বসার পর তিনি প্রচারণার সময়ের তুলনায় কম তাৎক্ষণিক ও বেশি হিসাবি অবস্থান দেখাচ্ছেন। তার এমন আচরণ ক্ষমতায় থাকার সময় স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

Share198Tweet124
Desh Barta News

Desh Barta News

Desh Barta News

Copyright © 2026 Desh Barta News

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • দেশজুড়ে
    • জেলার খবর
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • খেলাধুলা
  • চাকরি
  • ভিডিও
  • বিনোদন
    • বলিউড
    • হলিউড
  • ফিচার
    • ফটো স্টোরি
    • লাইফস্টাইল
    • তথ্যপ্রযুক্তি
    • ভ্রমণ
    • কৃষি ও প্রকৃতি
    • জোকস
    • একুশে বইমেলা
  • অন্যান্য
    • রাজধানী
    • আর্কাইভ
    • শিক্ষাঙ্গন
      • শিল্প-সাহিত্য
    • অপরাধ
    • আইন-আদালত
    • ধর্ম
    • নারী ও শিশু
    • প্রবাস
    • স্বাস্থ্য

Copyright © 2026 Desh Barta News